খুলনা মহানগর জেপির আলোচনা সভা

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ২২:১৭

খুলনা অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার বিকালে খুলনা মহানগর জাতীয় পার্টি- জেপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর ইসলামপুর রোডে মহানগর জেপির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেপির কেন্দ্রীয় সদস্য কাজী মাসুদ আহম্মেদ।

সভায় প্রধান অতিথি ছিলেন জেপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এমএস রাশিদা করিম। উপস্থিত ছিলেন মো. বাদল মুন্সী, মহানগর ছাত্র সমাজের সভাপতি মো. নাজমুল হুদা, শ্রমিক নেতা তপন কুমার, আকিজ্জুজামান রিপন, বাচ্চু হাওলাদার, এমদাদ হোসেন, নুর ইসলাম হীরা, শামিম আরা পারভীন, সালমা ইয়াসমিন রিনা, খাদিজা পারভীন প্রমুখ। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।