মুন্সীগঞ্জে শতাধিক ককটেল উদ্ধার

আপডেট : ১৫ মে ২০১৬, ১৪:৪৯
      
মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে একটি বাড়ি থেকে শতাধিক ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির মালিক মো. মামুনকে আটক করা হয়। 
 
জানা যায়, শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যের অংশগ্রহণে অভিযান শুরু হয় মোল্লাকান্দি ইউনিয়নে। রাত ২টার দিকে আমঘাটায় মামুনের বাড়িতে এসব ককটেলের সন্ধান পায় পুলিশ। পানিভর্তি তিন বালতিতে থাকা শতাধিক ককটেল উদ্ধার করা হয়।
 
IMG0
 
মুন্সীগঞ্জের জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।