মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
মেলান্দহে সরকারের উন্নয়ন ও অগ্রগতি শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনী-প্রেস ব্রিফিং ও আলোচনা সভা সোমবার কেজিএস মহর সোবাহান মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস ও কেজিএস স্কুল এর আয়োজন করে। জেলা পরিষদের প্রধান নির্বাহী খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহামুদ এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসএমসির সভাপতি আব্দুল হাকিম আকন্দের সভাপতিত্বে বক্তব্য রাখেন-সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুন্নবী।
