আইসিসিবি’তে রমজানজুড়ে মেলার আয়োজন

আপডেট : ১৬ মে ২০১৬, ০৯:৫৮
আসছে রমজান মাসজুড়ে ‘সাউথ এশিয়ান ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইল ফেস্ট’ শীর্ষক মেলার আয়োজন করেছে দেশের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা (আইসিসিবি)। 
 
আগামী ৭ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত  এ মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলায় দেশের নামকরা ব্র্যান্ডের পোশাকের পাশাপাশি থাকছে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া,  সিঙ্গাপুর ও চীনের নামি-দামি প্রতিষ্ঠানের পোশাকের সমাহার। পাশাপশি থাকছে জুয়েলারি, কসমেটিকস, লেদার অ্যান্ড গুডসের সব আইটেম। এছাড়া থাকছে বিউটি অ্যান্ড স্পা।