ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম রাকিব হায়দারের ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খায়রুল বসর তপন ও চিথলিয়া ইউনিয়রন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ ৮ জনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানার পুলিশ সোমবার আদালতে চার্জশিট দাখিল করেছে।
ফেনী জেলা জজ কোর্টের দ্রুত বিচার আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউল আলমের আদালতে বসর তপন ও চিথলিয়া ইউনিয়রন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জাসহ ৮ জনকে হাজির করা হলে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। আগামী ২৬ মে বাদীর উপস্থিতিতে চার্জশিট গ্রহণ শেষে মামলার শুনানির দিন ধার্য করে আদালত।
ফেনী জেলা জজ কোর্টের দ্রুত বিচার আদালতের সিএসআই মাহবুবুর রহমান জানান, ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.এইচ.এম রাকিব হায়দারের ওপর হামলা মামলায় ৮ জনের বিরুদ্ধে পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম চৌধুরী আদালতে চার্জশিট দাখিল করেছেন।
