কানাডায় আবারো আগুন হুমকির মুখে তেল শ্রমিকদের স্থানান্তর

আপডেট : ১৭ মে ২০১৬, ১২:৩৮
 
কানাডায় আবারো বনে ছড়িয়ে পড়া আগুনের হুমকির মুখে ফোর্ট ম্যাকমেরি শহরের নিকটবর্তী তেল ক্ষেত্র থেকে শ্রমিকদের স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে আলবার্তে শহরের প্রিমিয়ার রাচেল নটলে। ৬০০ শ্রমিকে সেখান থেকে অন্যস্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং আরো ৪ হাজার জনকে নিয়ে যাওয়ার প্রস্তুতি রাখা হয়েছে বলে বিবিসিকে জানান তিনি।
 
এর আগে বনের এই আগুনে ফোর্ট ম্যাকমেরি শহরের বেশ বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে। অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে ৮০ হাজার মানুষকে। তাদের ঘরে ফেরার ব্যবস্থাপনা শুরু করেছিল আলবের্তা প্রদেশের সরকার। কিন্তু এরই মধ্যে নতুন করে আগুনের গতি বেড়ে যাওয়াও এই সতর্কতা নেয়া হয়েছে। বর্তমানে আগুন প্রতি মিনিটে ৩০-৪০ মিটার এলাকা পুড়িয়ে ফেলছে। ফোর্ট ম্যাকমেরি শহরের উত্তরভাগে এই আগুন লেগেছে।
 
আগুন নতুন করে গতি পাবার পর শহরের উত্তরের রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বিবিসি।