ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের আনন্দ র‌্যালি

আপডেট : ১৭ মে ২০১৬, ১৮:৪৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে আনন্দ রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, তৌসিফ আরাফাত লিয়েন, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, রাজিউর রহমান রাজু প্রমুখ।