কুমিল্লার মুরাদনগর উপজেলার সাতমোড়া গ্রামে মঙ্গলবার বিকেলে মাদকাসক্ত ছেলে হাতে মা মিনুয়ারা বেগমের (৫০) খুন হয়েছেন।
জানা গেছে, উপজেলার সাতমোড়া গ্রামের বেরীবাধ সংলগ্ন নিজ বাড়িতে মিনুয়ারা বেগম সন্তানদের নিয়ে বসবাস করতেন। তার বড় ছেলে জাকির হোসেন মাদকাসক্ত হওয়ায় প্রতিনিয়তই মাদকের টাকার জন্য তাকে মারধর করত। পূর্বের মত মাদকের টাকার জন্য মঙ্গলবার বিকালে মিনুয়ারা বেগমকে ছুরি হাতে মাথা ও ঘাড়ে আঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতের ফলে ঘটনাস্থলেই মিনুয়ারা বেগম মারা যান।
পরে স্থানীয়রা থানায় খবর দিলে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) খালেদ মোশারফের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
