আসলাম চৌধুরীর শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

আপডেট : ১৭ মে ২০১৬, ২০:৫২
সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর শাস্তির দাবিতে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ পৌর সদরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
 
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্ষদুল্লাহ আল বাকের ভূঁইয়া, পৌর মেয়র বদিউল আলম, ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী, মো, সাদাকাত উল্লাহ মিয়াজী, মো. জাহেদ হোসেন নিয়াজী বাবু, জাতীয় শ্রমিক লীগ নেতা মাহবুব আলম, আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন, মো. সাঈদ মিয়া, রতন মিত্র, মো. মেজবাহ উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. সামছুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. জাহেদ হোসেন ফারুক প্রমুখ।