সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষকের মৃত্যু

আপডেট : ১৯ মে ২০১৬, ১০:৪৭
 
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক হাবিবুর রহমান মারা গেছেন। ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।
 
হাবিবুর তিনি উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের বিজয়করা স্কুল এন্ড কলেজের শিক্ষক। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের হরিনধরা গ্রামে।
 
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল বিকালে রিকশাযোগে চৌদ্দগ্রাম বাজারস্থ বাসায় ফিরছিলেন হাবিবুর রহমান। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের উত্তর পাশে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তিনি মারাত্মকভাবে আহত হন।
 
স্থানীয়রা তাকে উদ্ধার শেষে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়।