গাজীপুরের কালীগঞ্জে একদিনের এক জীবিত নবজাতককে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁও গ্রামে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন একটি বাঁশঝাড়ের নিচ থেকে নবজাতটি উদ্ধার করেন স্থানীয়রা।
জানা যায়, বিকেলে মূলগাঁও গ্রামের জৈনক সিদ্দিকুর রহমান খান ওই সড়ক দিয়ে যাওয়ার সময় কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে একটি নবজাতক দেখতে পেয়ে কালীগঞ্জ থানায় খবর দেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, ওই গ্রামের মোবারক হোসেনের স্ত্রী কবিতা বেগমের সহযোগিতায় নবজাতকটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
