বাংলাদেশ পুলিশ বিশ্বে রোলমডেল: আইজিপি

আপডেট : ১৯ মে ২০১৬, ২০:৪৪
 
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, দেশে যতগুলো জঙ্গি হামলা হয়েছে, এর দুটি ছাড়া সব কটির হামলাকারীদের চিহ্নিত করতে পেরেছে পুলিশ। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের এই সফলতা বিশ্বে রোলমডেল হতে পারে। এই পুলিশকে নিয়ে বাংলাদেশের গর্ব করা উচিত।
 
বৃহস্পতিবার টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন আইজিপি।
 

শহীদুল হক বলেন, অনেক রাজনৈতিক নেতাকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যেকটি কোনো না কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে পুলিশের সম্পৃক্ততা রয়েছে। সমাজের বিবর্তনের সঙ্গে পুলিশেরও বিবর্তন হচ্ছে। সমাজের প্রয়োজনেও পুলিশ পরিবর্তিত হচ্ছে।