সুন্দরবনে ৪ জেলে অপহরণ: মুক্তিপণ দাবি

আপডেট : ২০ মে ২০১৬, ১৩:২৭
 
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় চার জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। শুক্রবার ভোরে সুন্দরবনে দারগাং এলাকা থেকে জেলেদের মুক্তিপণের দাবিতে অপহরণ করে। 
 
অপহৃত জেলেরা হলেন- রমজাননগর ইউনিয়নের টেংরাখালী গ্রামের মোকছেদ শেখের ছেলে শাহাদাৎ (২৫), কালাম গাজীর ছেলে রশিদ গাজী (৩২), মৃত আনার ঢালী ছেলে শফিকুল ঢালী (২৬) ও একই গ্রামের সুলতান গাজীর ছেলে খোকন গাজী (৪০)।
 
অপহৃত জেলেদের বরাদ দিয়ে ফিরে আসা কালিঞ্চি গ্রামের ফকির গাজীর ছেলে কওসার গাজী জানান, বুড়িগোয়ালিনী বন অফিস হতে অনুমতি নিয়ে দারগাং এলাকায় মাছ ধরার সময় জেলেদের অপহরণ করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত নৌকাটি বনদস্যু বাহিনী লুট করে। মুক্তিপনের ৪লাখ টাকা ৭ দিনের মধ্যে পরিশোধ না করলে অপহৃত জেলেদের হত্যার হুমকি দেয়া হয়েছে। 
 
বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, 'অপহরণের বিষয়ে লোক মুখে শুনেছি। কিন্তু কেউ অভিযোগ করেনি।'