মহেশখালীতে জোয়ারের পানি ডুকছে গ্রামে, আশ্রয়কেন্দ্রে মানুষ

আপডেট : ২১ মে ২০১৬, ১০:৫১
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে সাগর উত্তাল হয়ে জোয়ারের পানি উপকূলীয় দ্বীপ মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে জোয়ারের পানি উপজেলার কুতুবজুমের নয়া পাড়া, সোনাদিয়া, কাটাকালি, বড় দিয়া, পৌরসভার চরপাড়া, পশ্চিম চরপাড়া, হুনাইয়ার ছড়ায় পানি প্রবেশ করে ঘরবাড়ি পুকুর রাস্তাঘাট ডুবে গেছে। শুক্রবার থেকে বাতাসের প্রচণ্ড ধমকা হাওয়া বয়ে যাচ্ছে। 
 
কুুতুবজুমের নয়া পাড়ার দক্ষিণে মহেশখালীর রক্ষাকারী বেড়িবাঁধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করছে। স্থানীয় চেয়ারম্যান মোশারাফ হোসেন খোকন ওই এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। IMG0
 
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত  কর্মকর্তা উপ প্রকৌশলী মো. হানিফ মিয়া জোয়ারের পানি প্লাবিত এলাকায় লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে সর্তক বার্তা দিয়ে মাইকিং করছে।