রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় জুয়েল (২৪) নামের এক অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জুয়েল কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিগ্রামের বাসিন্দা। তিনি ও জুয়েল সিএনজিযোগে কুমিল্লা থেকে ঢাকায় আসছিলেন। এ সময় তারা যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় পৌঁছলে একটি বাস তাদের অটোরিকশাটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হন জুয়েল। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে সকাল ৯টার দিকে চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান ঢামেক পুলিশ ক্যাম্পের ইনস্পেক্টর সিদ্দিক।
