বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, মংলা বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত জারির পর প্রশাসনের পক্ষ থেকে বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার বলেশ্বর নদী তীরবর্তী ও মংলার পশুর নদী সংলগ্ন এলাকার ২২টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১০ হাজার মানুষকে আনা হয়েছে। এ ছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কয়েক হাজার স্বেচ্ছাসেবক মানুষকে আশ্রয়কেন্দ্রে আনতে সহায়তা করেছে। জেলায় ৮৪টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে।
