দামুড়হুদা উপজেলার দর্শনায় ট্রেনে কাটা পড়ে নার্গিস (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ছোট সলুয়া গ্রামের আসান আলীর স্ত্রী।
জিআরপি পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেন বিকাল সাড়ে ৪টার দিকে দর্শনার হঠাৎ পাড়ার অতিক্রম করার সময় চুয়াডাঙ্গা জেলা সদরের ছোট সলুয়া গ্রামের আসান আলীর স্ত্রী নার্গিস (৪৫) রেললাইন পার হতে গেলে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এ এস আই খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
