চট্টগ্রামে বাসের মধ্যে ৩ পিস্তল, আটক ২

আপডেট : ২২ মে ২০১৬, ১৫:০৯
 
চট্টগ্রামে সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে গুলিসহ তিনটি পিস্তল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার সকালে চান্দগাঁওয়ের এক কিলোমিটার এলাকার দাঁড়িয়ে থাকা বাসটি থেকে এগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় বাসটির চালকের সহকারীসহ দুজনকে আটক করা হয়েছে।
 
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর-দক্ষিণ) হুমায়ুন কবির জানিয়েছেন, বাসটির চালকের পাশের দরজার বডির ভেতর থেকে তিনটি সেভেন পয়েন্ট ৬৫ বোর পিস্তল, ছয়টি ম্যাগাজিন ও একরাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চালকের সহকারীসহ দুজনকে আটক করা হয়েছে। তাত্ক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।