কাপাসিয়ায় নাট্যকর্মী খুনের ঘটনায় মামলা

আপডেট : ২৩ মে ২০১৬, ১৬:৪১
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাট্যকর্মী খুনের ঘটনায় মামলা হয়েছে।
 
রবিবার রাতে নিহত ফারুকের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। শনিবার রাতে কাপাসিয়া উপজেলার সিংহশ্রী চৌরাস্তা মোড় বাজারে নাট্যকর্মী ফারুক হোসেন (৪০) ছুরিকাঘাতে নিহত হন।
 
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, আসামিদের  গ্রেফতারের চেষ্টা চলছে।