সাগর পথে পালানোর সময় এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে বিজিবি।
সোমবার সকালে টেকনাফ উপজেলার বাহারছড়া এলাকা দিয়ে ট্রলারে করে পালানোর সময় তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গা ডাকাতের নাম মো. হারুন।তিনি নয়াপাড়া রোহিঙ্গা ক্যাস্পের সি ব্লকের বাসিন্দা।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, সোমবার সকালে ট্রলারে উঠে সাগর পথে পালানোর চেষ্টাকালে মো. হারুন নামে এক রোঙ্গিকা ডাকাতকে আটক করে স্থানীয়রা। পরে বিজিবির সদস্যরা গিয়ে তাকে আটক করে।
