ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও রয়টার্স ফাউন্ডেশনে কর্মরত নাজনীন রেডক্লিফকে মুক্ত করার আবেদন জানিয়ে হাজারো মানুষের করা স্বাক্ষর জমা দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কার্যালয়ে গিয়েছিলেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক।
নাজনীন যাগহারি রেডক্লিফ ছুটি কাটানোর জন্য এবং তার মা-বাবার সঙ্গে দেখা করতে ইরানে গিয়েছিলেন। সঙ্গে ছিল তার ২২ মাসের শিশু গ্যাব্রিয়ের রেডক্লিফ। ছুটি কাটিয়ে ব্রিটেনে ফেরার সময় নাজনীনকে ইরানে গ্রেফতার করা হয় এবং জোরপূর্বক তার শিশুকে ইরানে থাকা নাজনীনের মা-বাবার কাছে রাখা হয় বলে দাবি করে নাজনীনের স্বামী রিচার্ড র্যাডক্লিফ।

৩ এপ্রিল গ্রেফতার হওয়ার ৪৫ দিন পর শিশুটি তার মা নাজনীনের সঙ্গে একবার সাক্ষাতের সুযোগ পায় বলে জানায় টেলিগ্রাফ। এখনও নাজনীনকে কারাগারে রাখা হয়েছে। তার মুক্তির জন্য ক্যামেরন সরকারকে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে রিচার্ড।
এদিকে ব্রিটেনে টিউলিপের এলাকায় এই রেডক্লিফ দম্পতি বসবাস করতেন। তাই তাদের সহায়তায় এগিয়ে আসেন টিউলিপ। টেলিগ্রাফ ও রয়টার্স।
