গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে শেফালী বেগম (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার পশ্চিম ছাপড়হাটীর (পাড়ের হাট খোলা) গ্রামের আলকাছ আলীর কন্যা শেফালী বেগম বৃষ্টির সময় বাড়ির পাশে আম কুড়াতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
