বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জন্য দুটি এম্বুলেন্স উপহার দেয়ার ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত বছর জুনে বাংলাদেশ সফরের সময় জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের কাছে দুটি এম্বুলেন্স উপহারের ঘোষণা দেন তিনি।
মঙ্গলবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই উপহার তুলে দেয়া হয়। এম্বুলেন্স দুটি ঢাকা ও চট্টগ্রামে কাজ করবে।
উপহার প্রদানের সময় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হার্শ বর্ধন শ্রিংলা, চট্টগ্রামের মেয়র আজম নাসির উদ্দীন, জাতীয় মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এসএম জাহাঙ্গীর আলম প্রমুখ।
