পাকিস্তানে বন্দুকধারীদের গুলিতে ৩ সৈন্য নিহত

আপডেট : ২৫ মে ২০১৬, ১৮:১৪
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের পেশোয়ারের রিং রোডে বুধবার বন্দুকধারীদের গুলিতে তিন আধা-সামরিক সৈন্য নিহত হয়েছে।

স্থানীয় পুলিশ প্রধান মুবারক জেব বার্তা এএফপিকে বলেন, তিন বন্দুকধারী দুটি মোটর সাইকেলে এসে ফ্রন্টিয়ার কন্সটাবুলারি সদস্যদের বহনকারী একটি গাড়িতে গুলিবর্ষণ করে। এতে ঘটনাস্থলেই তিন সৈন্য নিহত হয়। হামলাকারীরা পালিয়ে গেছে।

ফ্রন্টিয়ার কন্সটাবুলারির কমান্ডেন্ট লিয়াকত খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হামলার দায়িত্ব তাত্ক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে পাকিস্তান তালেবান নিয়মিত সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে।