লক্ষ্মীপুরে আওয়ামী লীগ প্রার্থী মেয়র নির্বাচিত

আপডেট : ২৫ মে ২০১৬, ২০:৪০
লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আবু তাহের বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন।
 
নৌকা প্রতীক নিয়ে আবু তাহের ৩৩৩৫০ ভোট পেয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে রেজাউল করিম লিটন ১৮৬৮ ভোট পেয়েছেন।