রংপুরের পীরগঞ্জে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক যাত্রীবাহী বাসের সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন। সোমবার রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট ফাইভ স্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পীরগঞ্জের প্রথম ডাঙ্গা গ্রামের শামসুন নাহার (২৭), একই উপজেলার ধোল্লাকান্দি গ্রামের ঝর্ণা বেগম ও বাসের সহকারী (৩০) অজ্ঞাত। বাসে সহকারীর বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে।
পীরগঞ্জ থানার এসআই মোসলেম উদ্দিন জানান, রাত ১টার দিকে কাভার্ড ভ্যানটি ঢাকা থেকে রংপুরে আসছিল। অপর দিকে ঢাকা থেকে জাকির পরিবহনের বাসটি ঠাকুরগাঁও যাচ্ছিল। পথে উপজেলার ধাপেরহাট ফাইভ স্টার মোড় এলাকায় কাভার্ড ভ্যানটি বাসটিকে ধাক্কা দেয়।
আরো পড়ুন: সংহতি জানিয়ে ছাত্রদের আন্দোলনে ভিপি নুর
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আহত হন ১০ জন বাসযাত্রী। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/অনি
