বিশ্ব অর্থনীতি সমৃদ্ধি করার লক্ষ্যে জি-সেভেন সম্মেলন শুরু

আপডেট : ২৬ মে ২০১৬, ১৪:২৯
 
বিশ্ব অর্থনীতিকে আরো সমৃদ্ধি করার লক্ষ্যে সাত দেশীয় প্রধানদের নিয়ে দুইদিন ব্যাপী জি-সেভেন সম্মেলন শুরু হয়েছে। জাপানের ইসেশিমায় স্থানীয় সময় সকাল ১১ টা ( বাংলাদেশ সময় সকাল ৮ টা) এই সম্মলনের আনুষ্ঠিকভাবে শুরু করেন জাপানি প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
 
দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটেনের ডেভিড ক্যামেরন, জার্মানির চ্যান্সেলর আঞ্জেলা মার্কেল, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঙ্কস হল্যান্ড ও ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রানজিকে স্বাগত জানান অ্যাবে।
 
এরপর ইসেশিমায় অবস্থিত দুই হাজার বছরের পুরাতন মন্দির পরিদর্শনে যান নেতারা। আর এরপর শিমা কনফারেন্স সেন্টারে মধ্যাহ্ন ভোজের আগে অর্থনীতির বিষয় নিয়ে আলোচনা শুরু হয়।
 
দিনের দ্বিতীয়ভাগে সন্ত্রাস, নারীর ক্ষমতায়ন, শরণার্থী সংকট নিয়ে আলোচনা হবে। সম্মেলনে থাকছে চীনের বিতর্কিত দ্বীপ নিয়ে আলোচনা।
 
সম্মেলনের আগে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে  বলেন, জি-সেভেনের লক্ষ্য হচ্ছে উন্নত গণতন্ত্র ও সমৃদ্ধি অর্থনীতির পথে যাত্রা। মানবিক সংকট ও সন্ত্রাস মোকাবিলায় পাশাপাশি থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করা। তিনি আরো বলেন, গেল বছর আমরা এশিয়ান সম্মেলনে বিশ্ব উন্নয়নের লক্ষ্য ১১০ বিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তবে জি-সেভেন সম্মেলন থেকে আরো ২০০ বিলিয়ন মার্কিন ডলার জাপান সরকার আগামী পাঁচ বছরের জন্য বিনিয়োগ করবে। নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিশ্বনেতারা এক যোগে কাজ করবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
 
এর আগে বুধবার রাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এই সময় তিনি সম্প্রতি ওকিয়েনায় মার্কিন নৌ ঘাঁটিতে সংঘটিত অপরাধকর্মের সমালোচনা করেন।  ভবিষতে নৌ-বাহিনীর কোন সদস্য এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবে না বলে শিনজো অ্যাবেকে আশ্বস্ত করেন ওবামা।
 
এ ছাড়া ব্রিটেনর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও কানাডার ত্রদোর সঙ্গেও মতবিনিময় করেন অ্যাবে। বিডি নিউজ।