রাজধানীর বাড্ডায় আলাতুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। তার নাম সুজানা রহমান (১৫)। বুধবার দিবাগত রাতে বাড্ডার খ-৬০/১ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বাড্ডা থানার ওসি আবদুল জলিল জানান, ওই ছাত্রীর বাবার নাম সাদিকুর রহমান। রাত ১০টার দিকে তার বেড রুমের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁছিয়ে আত্মহত্যা করে। প্রেমের ঘটনার জের ধরে বাবা-মার সঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।
ঢাকা মেডিকেল কলেজ মর্গে আজ বৃৃৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
