গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে ডুবে মুস্তাকিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কদমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মুস্তাকিন কদমপুর গ্রামের মিলন শেখের ছেলে।
জানা গেছে, দুপুরে মুস্তাকিন খেলতে খেলতে বাড়ির পাশের পুকুর পাড়ে গেলে পানিতে পড়ে যায়। অনেক খোঁজ করার পর পুকুর থেকে মুস্তাকিনকে উদ্ধার করে বাড়ির লোকজন। পরে তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
