মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

আপডেট : ২৭ মে ২০১৬, ০৮:৫৬
কুলাউড়া-জুড়ী সড়কের মানিক সিংহ এলাকায় সড়ক দুর্ঘটনায় সৈয়দ আলী (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেল চালক ইসমাইল হোসেন (২৮) গুরুতর আহত হয়েছেন। নিহত সৈয়দ আলী জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে জুড়ী থেকে কুলাউড়াগামী একটি মোটরসাইকেল জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের মানিকসিংহ বাজার এলাকায় সড়কের পাশে থাকা সৈয়দ আলীর ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে চালক ইসমাইল হোসেন গুরুতর আহত হন। 
 
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আলীকে মৃত ঘোষণা করেন। ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
কুলাউড়া থানার এস আই আনোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।