ফুলপুরে দুই ট্রাকের সংঘর্ষে পথচারী নিহত

আপডেট : ২৭ মে ২০১৬, ১২:৩৩
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক পথচারী নিহত হয়েছেন। নিহত রবি (৪৮) ধোবাউড়া উপজেলার বাসিন্দা।
 
প্রত্যক্ষদর্শী ও ফুলপুর ফায়ার সার্ভিসের কর্মীরা জানায়, শুক্রবার সকাল আটটার দিকে উপজেলাধীন ঢাকা-হালুয়াঘাট মহাসড়কের আমুয়াকান্দা মোড়ে ফুলপুরগামী একটি ট্রাকের সঙ্গে ময়মনসিংহগামী বালু বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সড়কের পাশের একটি দোকানে ঢুকে যায়। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার কাজ চালিয়ে একজনের মৃতদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি জব্দ করে ও নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
ফুলপুর থানা পুলিশ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানায়, এ সময় ওই সড়কের পাশের চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।