নড়াইলে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ ১০

আপডেট : ২৭ মে ২০১৬, ১৩:৫৩
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে  আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
 
আজ শুক্রবার সকালে পুরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের দলীয় প্রার্থী হারুন অর রশিদ ও বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম আমিরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষের ১০ জন গুলিবিদ্ধ হয়। 
 
আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে গুরুতর আহত দুইজনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
আহতরা হলেন- ওমর শেখ, সরফরাজ, এলাহী শেখ, আলাদি মোল্লা, সাইফুল শেখ, আকসির শেখ, হুমাই সরদার, ফোরকান, জাকির  ও হুমায়ুন।  
 
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুক্ত রহমান জানান, গুরুতর আহত জাকির শেখ ও হুমায়ুনকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক।
 
কালিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।