রবিবার ঢাকার আমেরিকান দূতাবাসের সব অফিস বন্ধ

আপডেট : ২৭ মে ২০১৬, ১৪:১৮
 
যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন ‘মেমোরিয়াল ডে’ উপলক্ষে রবিবার ঢাকার আমেরিকান দূতাবাসের সব অফিস বন্ধ থাকবে। বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দূতাবাসের কনস্যুলার সেকশন এবং আর্চার কে ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকলেও যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান অব্যাহত থাকবে।