ব্রাহ্মণবাড়িয়ায় ৩ বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন

আপডেট : ২৮ মে ২০১৬, ১১:০৯
 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপির তিনজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। শনিবার নির্বাচন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক জহির।
 
তারা হলেন- নাটাই উত্তর ইউনিয়নে বিএনপির প্রার্থী আবুল কাশেম, সুহিলপুর ইউনিয়নের মোবারক মুন্সী ও তালশহর পূর্ব ইউনিয়নের নজরুল ইসলাম।
 
নির্বাচন বর্জনকারীদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকরা বিভিন্ন কেন্দ্র থেকে তাদের এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে সিল মারে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরও কোন প্রতিকার পাওয়া যায়নি।