ভোটারের হাত থেকে ব্যালট পেপার কেড়ে নিয়ে নৌকা প্রতীকে সিল মারার অভিযোগে মা. শাহ আলম নামে আওয়ামী লীগ প্রার্থীর এক এজেন্টকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল নয়টায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ২নং ওয়ার্ডের কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।
আটক মো. শাহ আলম কুশাখালী ইউনিয়নের কাঠালী গ্রামের নুরুল আমিনের ছেলে।
কুশাখালী দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান জানান, সিল দেওয়া ব্যালট পেপারটি বাতিল করা হয়েছে। ঐ এজেন্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
