শাহ আমানতে যাত্রীর লাগেজে চারটি সোনার বার

আপডেট : ২৮ মে ২০১৬, ২০:৪৬
 
 
চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে জেদ্দা ফেরত এক যাত্রীর লাগেজ থেকে চারটি সোনার বার উদ্ধার করেছে শুল্ক কর্মকর্তারা।
 
 
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সোহেল রানা জানান, শনিবার বিকালে জেদ্দা থেকে চট্টগ্রামে আসা বাংলাদেশ বিমানের বিজি-০৩৮ ফ্লাইটের যাত্রী আহসান উল্লাহর লাগেজ থেকে এসব সোনার বার পাওয়া যায়।
 
উদ্ধার সোনার বারের ওজন ৪৬৪ গ্রাম, যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা বলে এই শুল্ক কর্মকর্তা।