বান্দরবানের থানচি উপজেলার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব চাল সংকট কবলিত এলাকায় পাঠাতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে বান্দরবান জেলা প্রশাসন থেকে দুই দফায় ৪৬ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছিল।
তিন্দুর ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা এবং রেমাক্রি ইউপির চেয়ারম্যান রনি মারমা জানান, ‘ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে শুক্রবার থেকে ত্রাণের চাল পাঠানোর কাজ শুরু হয়েছে’।
তিন্দুর ইউপি চেয়ারম্যান মংপ্রু মারমা এবং রেমাক্রি ইউপির চেয়ারম্যান রনি মারমা জানান, ‘ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে শুক্রবার থেকে ত্রাণের চাল পাঠানোর কাজ শুরু হয়েছে’।
জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক জানান, ‘গত বছর খরা ও অনাবৃষ্টির কারণে থানচি উপজেলার দুর্গম এলাকাগুলোতে জুমচাষ ভালো হয়নি। ফলে মার্চ মাস থেকে খাদ্যাভাব দেখা দেয়।’ তিনি আরো জানান, আগামী অক্টোবর মাস পর্যন্ত এসব এলাকায় সরকারিভাবে চাল বিতরণ করা হবে।
পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি সাংবাদিকদের জানান, ‘প্রতিকূল আবহাওয়ার কারণেই গত বছর পাহাড়ে জুমচাষ কম হওয়ায় স্বাভাবিকভাবে সমস্যা দেখা দিয়েছে। সরকার থানচি উপজেলার দুর্গম এলাকাসমূহে খাদ্য পৌঁছানোর জন্য চেষ্টা চালাচ্ছে।’- বাসস