পাবনার সাঁথিয়ায় ৯টি ইউনিয়নের সাতটিতে আওয়ামী লীগ, বিএনপি একটিতে ও আওয়ামী লীগের বিদ্রোহী একটি ইউনিয়নে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত হলেন- নাগডেমরা ইউনিয়নের আওয়ামী লীগেরহারুন অর রশিদ, ভুলবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের ইউনুস মাস্টার, ধুলাউড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত আহম্মেদ মাস্টার, ধোপাদহ ইউনয়নে বিএনপি মনোনিত সালাউদ্দিন খান, নন্দনপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে রবিউল ইসলাম লিটন মোল্লা ও আতাইকুলা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত কোরবান আলী, ক্ষেতুপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মনসুর আলম পিনচু, গৌরীগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়নাল আবেদীন, কাশিনাথপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত মীর মঞ্জুর এলাহী।
