রঙ্গরস

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২০:২৩

হোটেল ছাড়ার সময় একটা খালি বাক্স বোর্ডারের হাতে দিয়ে বলল—এটা আমাদের হোটেলের তরফ থেকে আপনাকে উপহার।

—কিন্তু ওটা তো খালি!

—জি, এটা আসলে হোটেল রুম থেকে বোর্ডাররা যেসব জিনিস না বলে নিয়ে যায় সেটা এই প্যাকেটে রাখার জন্য।

—কী! আপনি বলতে চান আমি চোর???

—না, না...এটা আমরা করি যাতে পরবর্তী সময়ে তাঁরা নিজেদের চোর মনে করে আত্মগ্লানিতে না ভোগেন।

—ও আচ্ছা...তবে আমাকে আরো বড় একটি বাক্স দিন।