রোয়ানু ক্ষতিগ্রস্তদের মাঝে টাকা বিতরণ

আপডেট : ২৯ মে ২০১৬, ১৮:২৪
গত ২১ মে উপকূলীয় এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় রোয়ানুতে ক্ষতিগ্রস্তদের মাঝে এপর্যন্ত ১,৯৫,৩০,৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ঘূর্ণিঝড় 'রোয়ানু'র কারণে বিভিন্ন জেলায় ২৭ জন নিহত হয়েছে। মৃত ব্যক্তিদের দাফন কার্যের জন্য সরকার প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
 
ঘূর্ণিঝড় পরবর্তী ত্রাণকার্য্য উপকূলীয় ১৮টি জেলায় মোট ৭৫ লাখ ৭৫ হাজার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এর মধ্যে বিতরণ করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার মে.টন। এছাড়া নগদ সহায়তা বাবদ মোট ২ কোট ৭৮ লাখ ২৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ১ কোটি ৯৫ লাখ ৩০ হাজার ৫শ' টাকা।
 
উপকূলীয় ১৮টি ক্ষতিগ্রস্ত জেলায় গৃহ নির্মাণের জন্য ১০ হাজার ৫৫৫ বান্ডিল ঢেউটিন এবং নগদ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশ্রিত লোকজন নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।