কয়েকটি দূতাবাসের উদ্যোগে আর্ট উইকেন্ড

আপডেট : ২৯ মে ২০১৬, ২০:৫০
গত বছরের সাফল্যের ধারাবাহিকতায়  ব্রাজিল, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড দূতাবাস ও কানাডার হাইকমিশন  তাদের নিজ নিজ বাসস্থান এ ২৭ এবং ২৮ মে একটি যৌথ আর্ট উইকেন্ড আয়োজন করে।
 
আর্ট উইকেন্ড এর উদ্দেশ্য  বাংলাদেশী শিল্পী ও আলোকচিত্রীদের  কাজ প্রদর্শন এবং শিল্প প্রেমীদের, অভিজ্ঞ ও তরুণ শিল্পীদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করা। আর্ট উইকেন্ড তরুণ প্রতিভাময় শিল্পীদের জন্য   শুধু যে  একটি প্ল্যাটফর্ম প্রদান করবে  তাই নয় বরং দৈনন্দিন ঢাকার শব্দায়মান দৃশ্য নিয়ে কাজ করার জন্যও উৎসাহিত করবে।