দেশের বাজারে 'এলিয়েন এসএক্স ৮' নামের নতুন এক ফোন এনেছে মাইসেল। ৫ ইঞ্চি ডিসপ্লের এই ফোনে শক্তিশালী ব্যাটারি রয়েছে।
অ্যান্ড্রয়েড ৫.১ (ললিপপ) অপারেটিং সিস্টেম চালিত এই ফোনটি সাদা ও কালো—এই দুই রঙে বাজারে পাওয়া যাচ্ছে। এর দাম নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার ৫৫৫ টাকা।
ধাতব উপাদানে তৈরি এই ফোনে আরও রয়েছে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৫ মেগাপিক্সেল ক্যামেরা প্রভৃতি।
থ্রিজি নেটওয়ার্ক সমর্থিত এই ফোনে দুটি সিমকার্ড (মাইক্রো) ব্যবহার করা যাবে।
