পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কাম নৈশ প্রহরীর বিরুদ্ধে স্কুলের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পর পর সোমবার সকালে এলাকাবাসী পিয়ন আবদুল হামিদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনার পর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে ওই ছাত্রী স্কুলে আসে। সকাল ৯টার দিকে স্কুলের পিয়ন কাম নৈশ প্রহরী পার্শ্বডাঙ্গা গ্রামের নাজির খার ছেলে আ. হামিদ শিশুটি টয়লেটে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে অন্য শিক্ষার্থী ও বাজারের লোকজন গিয়ে ঘটনাটি দেখে এবং হামিদকে ধরে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে হামিদকে গ্রেফতার করে।
চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
