সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে নৌকা ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে, যারা ভাই-বোন।
সোমবার সন্ধ্যায় উপজেলার কালিকোটা হাওরে নৌকা ডুবির এ ঘটনা ঘটে। নিহতরা হল শাল্লা উপজেলার ঘুঙ্গিয়ার গাও গ্রামের হেমসেন সরকারের মেয়ে তুষ্টি রাণী সরকার (৫) ও ছেলে তুষার সরকার (২)।
শাল্লা থানার ওসি বজলার রহমান বলেন, সোমবার বিকালে ঘুঙ্গিয়ার গাও থেকে হেমসেন সরকার স্ত্রী ও দুই বাচ্চা নিয়ে দিরাই উপজেলার বাংলাবাজার এলাকায় শ্বশুর বাড়ি যাচ্ছিলেন। পথে ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন চালিত নৌকাটি ডুবে যায়। খবর পেয়ে শাল্লা ও দিরাই থানা পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় শিশুর দুটির লাশ উদ্ধার করে।
