রায়পুরে ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার

আপডেট : ৩১ মে ২০১৬, ২০:২০
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ডাকাতিসহ একাধিক মামলার পলাতক আসামি জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
 
মঙ্গলবার ভোরে উপজেলারপূর্ব চরপাতা গ্রামের শরাফত আলী চৌকিদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি একই এলাকার বাসিন্দা।
 
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ‘জাকিরের বিরুদ্ধে রায়পুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থানায় ডাকাতি এবং মাদকসহ একাধিক মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।