লালমনিরহাটে বিভিন্ন সময়ে জব্দকৃত দুই কোটি ৭৮ লাখ আট শ ২৫ টাকা মূল্যের মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকালে বিজিবি ১০ হাজার আট শ তিন বোতল বিদেশি মদ, ২১ হাজার আট শ ৩২ বোতল ফেন্সিডিল, তিন দশমিক পাঁচ লিটার তরল ফেন্সিডিল এবং আট শ ১৪ কেজি ১৫০ গ্রাম গাঁজা ধ্বংস করে।
ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রমী। এতে বিজিবি রংপুর রিজিয়নের অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, লালমমিনরহাট ১৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল বজলুর রহমান হায়াতী বক্তব্য রাখেন।
এ সময় রংপুর সেক্টর উপ মহাপরিচালক কর্নেল মো. জুলফিকার আলী, বিজিবির অন্যান্য কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, আমন্ত্রিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
