কানাডায় দাবানলের পর পুড়ে যাওয়া ঘর-বাড়ি ও প্রয়োজনীয় স্থাপনা সংস্কারের পর প্রথম ধাপে ফিরছে ফোর্ট ম্যাকমেরি শহরের কিছু মানুষ। উত্তর পশ্চিম কানাডার আলবার্তে প্রদেশের বনে আগুন লাগার পর এই শহর ও আশপাশের এলাকা থেকে ৯০ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল।
আলবার্তের প্রিমিয়ার রেচেল নটলে জানান, অবশেষে মানুষের বসবাসের অবস্থা সৃষ্টি হয়েছে এখানে। সেখানে বুধবার কিছু মানুষ নিজেদের আবাসস্থলে ফিরে যাবে। তবে প্রতিবেশী তিনটি আবাসস্থলে মানুষদের নিজ ঘর ফিরে পেতে আরো সময় লাগবে বলে জানান তিনি।
তিনি আরো জানান, মানুষের নিত্য চাহিদা পূরণের জন্য কিছু সেবা নিশ্চিত করা জরুরি ছিল। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল পুলিশ ও স্বাস্থ্য সেবা। সেখানের বাতাসও বর্তমানে মানুষের বসবাস উপযোগী হয়ে উঠেছে। ঠাণ্ডা আবহাওয়া ও পর্যাপ্ত বৃষ্টির কারণে তা দ্রুত বসবাস উপযোগী হয়েছে বলে জানান তিনি।
ফেসবুকে নটলে বলেন, ফোর্ট ম্যাকমেরির অধিবাসীদের ধৈর্য ও সংকল্প প্রতিদিন আমাকে অভিভূত করছে। এই ভয়াবহ ও হতাশাজনক অবস্থায় থেকেও তারা দৃঢ়, সংকল্প বদ্ধ ও ঐক্য বজায় রাখবে বলে আমি মনে করি।
তিনি জানিয়েছেন, অ্যাবসেন্ড, বিকন হিল ও ওয়াটরওয়ের ৫০০ বাড়ি এখনও বসবাসযোগ্য হয়নি। অর্থাৎ নয় হাজার মানুষ এখনই নিজেদের ঘরে ফিরতে পারবে না। বিবিসি।
