চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ কনেস্টেবল আরিফুল ইসলাম (২৬) উপজেলার গয়েশপুর গ্রামের আবু বকর ওরফে বকার ছেলে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে কর্মস্থল থেকে ছুটি নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আরিফুল ইসলাম। জীবননগর-চুয়াডাঙ্গা সড়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক্টর মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আবু বকর নিহত হন। আরিফুর রহমান ঝিনাইদহ জেলার হরিনাকুন্ড উপজেলার সনাতনপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
