জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ০১ জুন ২০১৬, ১৭:৫৫
চুয়াডাঙ্গার জীবননগরে ট্রাক্টরের ধাক্কায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
 
বুধবার  দুপুরে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফুল হক (২৫) উপজেলার গয়েশপুর গ্রামের সমির উদ্দিনের ছেলে। তিনি ঝিনাইদহের হরিণাকুণ্ড থানার ভবানীপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
 
জীবননগর থানার ওসি হুমায়ুন কবির বলেন, মাটিভর্তি দ্রুতগামীর একটি ট্রাক্টরের আরিফুলের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য যশোর নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। এ ব্যাপারে জীবননগর থানায় মামলা হয়েছে।