হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

আপডেট : ০১ জুন ২০১৬, ১৯:২৪
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া থেকে ট্রেনে কাটা অজ্ঞাত যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ।
 
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুক জানান, নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।